গাছে পানি দেয়ার সহজ মাধ্যম

আচ্ছালামুয়ালাইকুম,
আমরা যারা বিভিন্ন ফল / ফুল গাছ ও সবজি চাষ করি তারা সবাই জানি গাছের প্রধান খাদ্য হচ্ছে পানি। আর গাছে নিয়মিত পরিমান মত পানি দিতে হয়। আর গাছে পানি দেয়ার সহজ মাধ্যম হল, ড্রিপ ইরিগেশন সিস্টেম। এই সিস্টেম এর মাধ্যমে অটোম্যাটিক ভাবেই পানি দেয়া যায়।

WhatsApp Image 2022 09 21 at 7.59.40 PM large
গাছে পানি দেয়ার সহজ মাধ্যম 6

প্রজেক্টঃ বাংলো বাড়ির বাউন্ডারি ওয়াল এর গাছের জন্য অনলাইন ড্রিপ ইরিগেশন সিস্টেম।

WhatsApp Image 2022 09 21 at 7.59.41 PM large
গাছে পানি দেয়ার সহজ মাধ্যম 7


অনলাইন ড্রিপ ইরিগেশনঃ অনলাইন (on line) ড্রিপারঃ এই ড্রিপারগুলি আলাদা থাকে যা ড্রিপ পাইপের গায়ে ছিদ্র করে গাছের গোড়ায় সেট করতে হয়। এই ড্রিপারগুলি 2L/H, 4L/H বা 6L/H পানি দিতে পারে। পানির প্রয়োজন আনুযাই ড্রিপার বাছাই করতে হবে। এছাড়া এডজাস্টেবল ড্রিপার আছে যেটা হাতদিয়ে পানি কমবেশি করা যায়। তাই গাছে পানি দেয়ার সহজ মাধ্যম হিসেবে এই পদ্ধতিটি খুবি কার্যকরী।

প্রজেক্ট লোকেশনঃ শেখ হাসিনা ক্যান্টনমেন্ট, লেবুখালি, বরিশাল।

WhatsApp Image 2022 09 21 at 8.14.32 PM large
গাছে পানি দেয়ার সহজ মাধ্যম 8

বিস্তারিতঃ এখানে একটি বাংলো বাড়ির বাউন্ডারি ওয়াল এর চারপাশ ঘুরিয়ে প্রায় ১৭৫ টির মত গাছ লাগানো ছিল। একটি গাছ থেকে অন্য গাছের দুরুত্ব ছিল ১০ ফিট। মোট ১৮০০ রানিং ফিট ইরিগেশন পাইপের জন্য ব্যাবহার করা হয়েছে ৪টি পয়েন্ট। অর্থাৎ প্রতি ৫০০ রানিং ফিট পর পর একটি করে পয়েন্ট ব্যাবহার করা হয়েছে। এবং প্রতিটি পয়েন্টে একটি করে ১ ইঞ্চি স্ক্রিন ফিল্টার ব্যাবহার করা হয়েছে।

WhatsApp Image 2022 09 21 at 7.24.04 PM large
গাছে পানি দেয়ার সহজ মাধ্যম 9

এভাবে পয়েন্ট এর কাজ শেষ করে মেইন লাইন বিছিয়ে, প্রতিটি গাছের জন্য একটি করে ড্রিপার সেটা করে দেয়া হয়েছে।

এই গাছ গুলোর জন্য ম্যানুয়াল ভাবে পানি দিতে হলে প্রতিদিন প্রায় ৬০০ মিটার হেটে পানি দেয়া লাগতো। একজন শ্রমিক এই কাজটি করতে প্রায় ১ঘন্টার বেশি সময় ব্যায় করত। কিন্তু ড্রিপ ইরিগেশন সিস্টেম সেটাপ করার পর শুধু মাত্র একটি ভাল্ব কন্ট্রোল করার মাধ্যমেই প্রতিটি গাছে পানি দেয়ার কাজ সম্পন্ন করা যাচ্ছে। তাই গাছে পানি দেয়ার সহজ মাধ্যম হিসেবে ড্রিপ ইরিগেশন একটি কার্যকরী পদ্ধতি।

Leave a Comment

Item added to cart.
0 items - ৳ 0.00