More results...

Generic selectors
Exact matches only
Search in title
Search in content
Post Type Selectors

বারি হাইড্রোপনিক্স বই — প্রাক্কথন, মুখবন্ধ, সূচিপত্র এবং ভূমিকা

অফিশিয়াল বারি (BARI) হাইড্রোপনিকস বই (১১টি অধ্যায়)  •  মুখবন্ধ ও ভূমিকা  •  ⏱️ ১৫ মিনিট পাঠ

বারি হাইড্রোপনিক্স বই — প্রাক্কথন, মুখবন্ধ, সূচিপত্র এবং ভূমিকা

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি), গাজীপুর প্রকাশিত হাইড্রোপনিক্স নির্দেশিকার প্রাক্কথন, মুখবন্ধ ও ভূমিকা: বাংলাদেশে মাটিবিহীন চাষাবাদের গুরুত্ব, ১৬টি উদ্ভাবিত ফসলের পরিচিতি ও সম্ভাবনা।

🏛️ সৌজন্যে ও কারিগরি সূত্র: হাইড্রোপনিকস বাংলাদেশ (hydroponics.com.bd) 🔗 মূল পাঠটি দেখুন (hydroponics.com.bd) ↗

এই প্রশিক্ষণ অধ্যায়টি ড্রিপ ইরিগেশন বিডি লিমিটেড (DIBL)-এর সহযোগী মাটিবিহীন কৃষি শিক্ষা ও গবেষণা পোর্টাল হাইড্রোপনিকস বাংলাদেশ (hydroponics.com.bd) এবং বারি (BARI), গাজীপুর-এর কারিগরি নির্দেশিকার আলোকে প্রণীত।

📚 বারি হাইড্রোপনিক্স বই — প্রাক্কথন ও ভূমিকা
⏱️ পাঠের সময়: ৮ মিনিট
🎓 স্তর: প্রাথমিক (সকল চাষি ও ছাদবাগানীদের জন্য)

বারি হাইড্রোপনিক্স বই — প্রাক্কথন, মুখবন্ধ, সূচিপত্র এবং ভূমিকা

বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি)-এর উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের সবজি বিভাগ কর্তৃক প্রকাশিত ‘হাইড্রোপনিক পদ্ধতিতে উদ্যানতাত্ত্বিক ফসলের চাষ’ শীর্ষক এই নির্দেশিকার প্রাক্কথন ও ভূমিকায় ক্রমহ্রাসমান আবাদি জমির প্রেক্ষাপটে মাটিবিহীন চাষাবাদের গুরুত্ব, বারি উদ্ভাবিত ১৬টি ফসলের সাফল্য এবং শহুরে ছাদবাগান ও প্রতিকূল অঞ্চলে বিষমুক্ত সবজি উৎপাদনের সম্ভাবনা বিস্তারিত আলোচনা করা হয়েছে।

🎯 এই অধ্যায়ে যা শিখবেন

  • ✅ হাইড্রোপনিক্স বা মাটিবিহীন চাষাবাদ প্রযুক্তির বৈজ্ঞানিক ধারণা ও পটভূমি জানা
  • ✅ বাংলাদেশের জনসংখ্যা বৃদ্ধি ও আবাদি জমি হ্রাসের প্রেক্ষাপটে বিকল্প চাষাবাদের প্রয়োজনীয়তা অনুধাবন
  • ✅ বারি-র সবজি বিভাগ কর্তৃক সফলভাবে উৎপাদিত ১৬টি সবজি, ফল ও ফুলের তালিকা সম্পর্কে জানা
  • ✅ লবণাক্ত, জলাবদ্ধ, পাহাড়ি এবং শহুরে ছাদে কীটনাশকমুক্ত নিরাপদ ফসল চাষের সুবিধা বোঝা

📑 অধ্যায়ের সূচিপত্র

  1. 📌 মুখবন্ধ — মহাপরিচালক, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (বারি)
  2. 📌 প্রাক্কথন — পরিচালক (গবেষণা উইং), বারি
  3. 📌 ভূমিকা: বাংলাদেশে হাইড্রোপনিক্স চাষাবাদের গুরুত্ব ও সম্ভাবনা
  4. 📌 বারি গবেষণা আলোকচিত্র ও প্রচ্ছদ পরিচিতি
  5. 📌 কৃষকের করণীয় চেকলিস্ট ও সচরাচর জিজ্ঞাসিত প্রশ্ন

মুখবন্ধ (মহাপরিচালক, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট)

হাইড্রোপনিক কালচার ফসল উৎপাদনের একটি আধুনিক ও সময়োপযোগী পদ্ধতি যা পৃথিবীর উন্নত দেশসমূহে সফল ও বাণিজ্যিকভাবে ব্যবহার হয়ে আসছে। নিয়ন্ত্রিত পরিবেশে যে কোন পতিত জায়গায় এ পদ্ধতিতে বিভিন্ন প্রকার সবজি, ফল ও ফুলের চাষ করা সম্ভব। এ পদ্ধতিতে রাসায়নিক সার, বাড়তি সেচ এবং সাধারণত কীটনাশক ব্যবহারের প্রয়োজন হয় না বিধায় উৎপাদিত ফসল হয় নিরাপদ। যে সকল ফসলের উচ্চ বাজারমূল্য রয়েছে সেসব ফসল এ পদ্ধতিতে চাষ অধিক লাভজনক। আমেরিকা, ইউরোপের দেশসমূহ, জাপান, তাইওয়ান, চীন, থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া এবং মধ্য-প্রাচ্যের দেশসমূহে বাণিজ্যিকভাবে হাইড্রোপনিক পদ্ধতির মাধ্যমে সবজি, ফল ও ফুল উৎপাদন করছে। এই পদ্ধতিতে সারাবছরই পলিটানেল, নেট হাউজে বা গ্রীনহাউজে সবজি, ফল ও ফুল উৎপাদন করা সম্ভব। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের সবজি বিভাগ, উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্র এর বিজ্ঞানীরা হাইড্রোপনিক কালচার বিষয়ে গবেষণা করে সবজি, ফুল ও ফল জাতীয় ফসলের সফলভাবে উৎপাদন করতে সক্ষম হয়েছেন। আশা করি, এ পদ্ধতি ব্যবহার করে পারিবারিক ও সামগ্রিকভাবে সবজির উৎপাদন ও পুষ্টির চাহিদা মেটানো বহুলাংশে সম্ভব হবে।

হাইড্রোপনিক পদ্ধতি উদ্ভাবন ও পুস্তিকা প্রকাশের সাথে জড়িত সকল বিজ্ঞানীসহ অন্যান্যদের জানাই আন্তরিক ধন্যবাদ।

— ড. আবুল কালাম আযাদ, মহাপরিচালক, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট (জুন ২০১৮)


প্রাক্কথন (পরিচালক, গবেষণা উইং, বারি)

হাইড্রোপনিক কালচার ফসল উৎপাদনের একটি আধুনিক ও সময়োপযোগী পদ্ধতি যা পৃথিবীর উন্নত দেশসমূহে সফল ও বাণিজ্যিকভাবে ব্যবহার হয়ে আসছে। নিয়ন্ত্রিত পরিবেশে ও চাষের অযোগ্য যে কোন জায়গায় এ পদ্ধতিতে বিভিন্ন প্রকার সবজি, ফল, ফুল ইত্যাদি ফসল চাষ করা সম্ভব। এ পদ্ধতিতে বাড়তি সেচ ও সাধারণত কীটনাশক ব্যবহারের প্রয়োজন হয় না বিধায় উৎপাদিত ফসল হয় নিরাপদ। যে সকল ফসলের উচ্চ বাজারমূল্য রয়েছে সেসব ফসল এ পদ্ধতিতে চাষ অধিক লাভজনক। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের সবজি বিভাগ গবেষণা করে এ যাবত সবজি, ফুল ও ফল জাতীয় ফসলের সর্বমোট ১৬টি জাত হাইড্রোপনিক পদ্ধতিতে সফলভাবে উৎপাদন করতে সক্ষম হয়েছে। বাংলাদেশ একটি ঘনবসতিপূর্ণ জনবহুল দেশ। এখানে এক দিকে যেমন জনসংখ্যা বেড়ে চলেছে অন্যদিকে চাষযোগ্য কৃষি জমির পরিমাণ দিনদিন কমেই চলেছে। অধিকন্তু বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে প্রকৃতি নির্ভর কৃষি প্রতিনিয়ত পড়ছে হুমকির মুখে। এমনি একটি সংকটময় অবস্থায় বিকল্প উপায়ে ফসল চাষের পদ্ধতির আবিষ্কার জরুরি। আশা করি, এ পদ্ধতি ব্যবহার করে পারিবারিক ও সামগ্রিকভাবে সবজির উৎপাদন ও পুষ্টির চাহিদা মেটানো বহুলাংশে সম্ভব হবে এবং প্রকাশিত এ পুস্তিকাটি হাইড্রোপনিক পদ্ধতিতে ফসল উৎপাদন কলাকৌশলের নির্দেশিকা হিসেবে কাজ করবে।

আমি হাইড্রোপনিক পদ্ধতি উদ্ভাবন ও পুস্তিকা প্রকাশের সাথে সকল বিজ্ঞানীবৃন্দ ও সংশ্লিষ্ট অন্যান্যদের জানাই আন্তরিক ধন্যবাদ।

— ড. মো. লুৎফর রহমান, পরিচালক (গবেষণা উইং), বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট


ভূমিকা (পৃষ্ঠা ১)

বাংলাদেশ একটি অত্যন্ত জনবহুল দেশ। এখানে জনসংখ্যার তুলনায় চাষের জমি খুবই কম। প্রতি বছর এদেশের জনসংখ্যা, আবাসনের জন্য ঘর বাড়ি, যোগাযোগের জন্য রাস্তা এবং কলকারখানা ব্যাপক হারে বৃদ্ধি পাচ্ছে। ফলে দিন দিন কমে যাচ্ছে আবাদি জমি। বাংলাদেশ এই বাড়তি জনসংখ্যার চাপ মোকাবেলার জন্য শুধু আবাদি জমির উপর নির্ভর করলে চলবে না। এ পরিস্থিতিতে চাষ অযোগ্য পতিত জমি বা অব্যবহৃত স্থান, বিল্ডিং এর ছাদ চাষের আওতায় আনা যেতে পারে। হাইড্রোপনিক চাষ পদ্ধতি সবজি, ফুল ও ফল চাষে বিরাট অবদান রাখতে পারে। হাইড্রোপনিক পদ্ধতিতে নিয়ন্ত্রিত পরিবেশে পানিতে গাছের অত্যাবশ্যকীয় খাদ্য উপাদান সরবরাহ করে ফসল উৎপাদন করা হয়। উন্নত বিশ্বের বিভিন্ন দেশ যেমন- আমেরিকা, জাপান, তাইওয়ান, চীন, থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া এবং মধ্য-প্রাচ্যের দেশসমূহে বাণিজ্যিকভাবে হাইড্রোপনিক পদ্ধতি এর মাধ্যমে সবজি, ফল ও ফুল উৎপাদন হচ্ছে। এই পদ্ধতিতে সারা বছরই পলি টানেল, নেট হাউজ বা গ্রীন হাউজে সবজি, ফল ও ফুল উৎপাদন করা সম্ভব এবং উৎপাদনকালে সাধারণত কীটনাশক ব্যবহার করা হয় না বিধায় এসব পণ্য নিরাপদ এবং অধিক বাজার মূল্য পাওয়া যায়। বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট এর সবজি বিভাগ হাইড্রোপনিক পদ্ধতিতে মাটিবিহীন বড় স্টিলের বা প্লাস্টিকের ট্রেতে পানির মধ্যে গাছের অত্যাবশ্যকীয় খাদ্যোপাদানসমূহ সরবরাহ করে টমেটো, ক্যাপসিকাম, লেটুস, ফুলকপি, ব্রকলি, করলা, খাটো শিম, শসা, ক্ষীরা এবং স্ট্রবেরি, গাঁদা, গোলাপ ইত্যাদি সাফল্যজনকভাবে উৎপাদন করছে।

উচ্চ বাজারমূল্য সবজি যেমন- টমেটো, শসা, ক্যাপসিকাম, লেটুস এবং ফল যেমন- স্ট্রবেরি ইত্যাদি হাইড্রোপনিক পদ্ধতিতে নিয়ন্ত্রিত পরিবেশে পারিবারিক প্রয়োজন মিটানোর জন্য চাষাবাদের সুযোগ রয়েছে। এ পদ্ধতিতে চাষ করা সবজিতে কীটনাশক প্রয়োগ করা হয় না, তাই বিদেশে রপ্তানি করে অধিক মূল্য পাওয়া যাবে। স্ট্রবেরি খুব নরম ফল এবং মাটির স্পর্শে ফল তাড়াতাড়ি পচে যায়, তাই এ পদ্ধতি স্ট্রবেরি চাষের জন্য খুবই উপযোগী। হাইড্রোপনিক পদ্ধতিতে নিয়ন্ত্রিত পরিবেশে সারা বৎসর সবজি, ফল ও ফুল উৎপাদন করার সুযোগ রয়েছে। এ পদ্ধতিতে স্থাপনা তৈরিতে প্রাথমিক খরচ একটু বেশি কিন্তু এটি অনেক বছর ব্যবহার করা যায় তাই পরবর্তী খরচ খুবই কম বিধায় এটি একটি লাভজনক প্রযুক্তি। শহরাঞ্চলের বাড়ির ছাদ, বারান্দা ইত্যাদি স্থানে বিভিন্ন ধরনের ফুল চাষের সুযোগ রয়েছে। জলাবদ্ধ, লবণাক্ত, পাহাড়ী এবং বন্যা কবলিত এলাকায় হাইড্রোপনিক পদ্ধতিতে চাষের সুযোগ রয়েছে।

📸 এই অধ্যায়ের বারি গবেষণা আলোকচিত্র ও চিত্রসমূহ

প্রচ্ছদ: হাইড্রোপনিক পদ্ধতিতে উদ্যানতাত্ত্বিক ফসলের চাষ (বারি, গাজীপুর)
প্রচ্ছদ: হাইড্রোপনিক পদ্ধতিতে উদ্যানতাত্ত্বিক ফসলের চাষ (বারি, গাজীপুর)

ড. আবুল কালাম আযাদ, মহাপরিচালক, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট
ড. আবুল কালাম আযাদ, মহাপরিচালক, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট

ড. মো. লুৎফর রহমান, পরিচালক (গবেষণা উইং), বারি
ড. মো. লুৎফর রহমান, পরিচালক (গবেষণা উইং), বারি

গাজীপুর উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রে হাইড্রোপনিক ট্রের ফসল পর্যবেক্ষণ
গাজীপুর উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রে হাইড্রোপনিক ট্রের ফসল পর্যবেক্ষণ

✅ কৃষকের করণীয় চেকলিস্ট (বারি প্রোটোকল — প্রাক্কথন ও ভূমিকা)

  • ☑️ খামার বা ছাদবাগানের জন্য প্রতিদিন অন্তত ৫–৬ ঘণ্টা রোদ পড়ে এমন খোলামেলা স্থান নির্বাচন করুন।
  • ☑️ পরিস্কার ও লবণাক্ততামুক্ত পানির উৎস নিশ্চিত করুন (বৃষ্টির পানি, ফিল্টার পানি বা নলকূপের পানি)।
  • ☑️ প্রাথমিক অবস্থায় স্বল্প খরচে বারি উদ্ভাবিত ট্রে বা বালতি পদ্ধতিতে হাতেনাতে চর্চা শুরু করুন।
  • ☑️ পিএইচ (pH) এবং ইসি (EC) মিটার সংগ্রহ করে পানির অম্লত্ব ও পুষ্টিমান পরীক্ষার অভ্যাস গড়ে তুলুন।
  • ☑️ উচ্চ বাজারমূল্যের ফসল (টমেটো, ক্যাপসিকাম, লেটুস, শসা ও স্ট্রবেরি) দিয়ে মৌসুমভিত্তিক পরিকল্পনা সাজান।

🇧🇩 বাংলাদেশের চাষিদের জন্য বারি বিজ্ঞানীদের বিশেষ পরামর্শ

বাংলাদেশের শহরাঞ্চলে (ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী) ভবনের ফাঁকা ছাদ এবং গ্রামীণ এলাকায় বসতবাড়ির আঙিনা কিংবা দক্ষিণাঞ্চলের লবণাক্ত ও হাওরের জলাবদ্ধ জমিকে হাইড্রোপনিক্সের আওতায় এনে সহজেই পারিবারিক পুষ্টি চাহিদা মেটানো ও বাড়তি আয় করা সম্ভব। বারি-র বিজ্ঞানীদের মতে, শুরুতে বড় অংকের মূলধন বিনিয়োগ না করে ছোট পরিসরে অভিজ্ঞতা অর্জন করাই বুদ্ধিমানের কাজ।

❓ সচরাচর জিজ্ঞাসিত প্রশ্ন ও উত্তর (প্রশ্নোত্তর)

❓ প্রশ্ন: হাইড্রোপনিক্স পদ্ধতিতে উৎপাদিত সবজির স্বাদ ও পুষ্টিগুণ কি মাটির সবজির মতোই?

উত্তর: হ্যাঁ, বরং অনেক ক্ষেত্রে মাটির চেয়েও উন্নত। কারণ গাছ তার বৃদ্ধির জন্য প্রয়োজনীয় সকল অত্যাবশ্যকীয় খাদ্য উপাদান সুষম মাত্রায় সরাসরি পানির মাধ্যমে গ্রহণ করে এবং এতে কোনো ক্ষতিকর রাসায়নিক কীটনাশক ব্যবহারের প্রয়োজন হয় না।

❓ প্রশ্ন: বারি এ পর্যন্ত কয়টি ফসল হাইড্রোপনিক্সে সফলভাবে উৎপাদন করেছে?

উত্তর: বারি-র উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের সবজি বিভাগ টমেটো, ক্যাপসিকাম, লেটুস, ফুলকপি, ব্রকলি, করলা, খাটো শিম, শসা, ক্ষীরা, স্ট্রবেরি, গাঁদা ও গোলাপসহ সর্বমোট ১৬টি জাত সফলভাবে উৎপাদন করেছে।

❓ প্রশ্ন: ছাদে হাইড্রোপনিক্স করলে কি ছাদের কোনো ক্ষতি হয়?

উত্তর: মোটেও না। মাটির টব বা ড্রামের তুলনায় হাইড্রোপনিক্স ককশিট বক্স, ইউপিভিসি পাইপ বা কোকোডাস্ট ট্রের ওজন অনেক কম থাকে এবং পানি নিষ্কাশন নিয়ন্ত্রিত হওয়ায় ছাদ স্যাঁতসেঁতে হওয়ার কোনো ঝুঁকি থাকে না।

🌐 মূল ইংরেজি রেফারেন্স অনুবাদ দেখুন (ক্লিক করে খুলুন)

Foreword — Director General, BARI

Hydroponic culture is a modern and timely crop production technology that has been successfully used commercially across developed nations worldwide. Under controlled environments, diverse vegetables, fruits, and flowers can be cultivated on any fallow or non-arable space using this method. Because excess irrigation and synthetic chemical pesticides are generally not required in this system, the harvested produce is safe and residue-free. Cultivating high-market-value horticultural crops in this system is highly profitable. Countries across North America, Europe, Japan, Taiwan, China, Thailand, Singapore, Malaysia, and the Middle East commercially produce vegetables, fruits, and flowers through hydroponics. Year-round production is possible inside poly-tunnels, net-houses, or greenhouses. Scientists of the Olericulture Division, Horticulture Research Centre (HRC) at the Bangladesh Agricultural Research Institute (BARI) have conducted extensive research on hydroponic culture and successfully adapted protocols for vegetables, flowers, and fruit crops. I hope that adopting this technology will substantially meet both household and national vegetable and nutritional demands.

— Dr. Abul Kalam Azad, Director General, BARI (June 2018)


Preface — Director (Research Wing), BARI

Bangladesh is a densely populated nation where rapid population growth is accompanied by a steady decline in arable agricultural land. Furthermore, climate change and global warming continuously threaten nature-dependent open-field agriculture. In this critical situation, developing alternative crop cultivation methods is imperative. Through dedicated research, the Olericulture Division of the Horticulture Research Centre at BARI has successfully cultivated 16 varieties of vegetable, flower, and fruit crops using hydroponic technology. This publication serves as a practical technical manual for hydroponic crop production in Bangladesh.

— Dr. Md. Lutfar Rahman, Director (Research Wing), BARI


Introduction (Book Page 1)

In Bangladesh, arable land per capita is extremely limited and shrinks every year due to new housing, roads, and industrial infrastructure. To feed a growing population, Bangladesh cannot rely solely on traditional field soil. Unused spaces, non-arable lands, and urban building rooftops must be brought under productive cultivation. In the hydroponic system, crops are produced under controlled conditions by supplying all essential plant nutrient elements dissolved directly in water.

The Olericulture Division of BARI has successfully produced tomato, sweet pepper (capsicum), lettuce, cauliflower, broccoli, bitter gourd, dwarf country bean, cucumber, khira, strawberry, marigold, and rose in large soilless galvanized steel or plastic trays filled with nutrient-enriched water. Because hydroponic strawberries never touch damp soil, fruit rot is eliminated. Moreover, waterlogged, coastal saline (Khulna/Satkhira), hilly, and flood-prone regions of Bangladesh can utilize hydroponics for year-round safe horticulture.

📌 তথ্যসূত্র, সাইটেশন ও অফিশিয়াল রেফারেন্স (Reference & Attribution)

Leave a Comment

Item added to cart.
0 items - ৳ 0.00