More results...

Generic selectors
Exact matches only
Search in title
Search in content
Post Type Selectors

লেবু বাগানের ড্রিপ ইরিগেশন সিস্টেম।

আসসালামুআলাইকুম আশা করি সবাই ভালো আছেন। আজ একটি লেবু বাগানের ড্রিপ ইরিগেশন নিয়ে কথা বলবো। বাগানটি লোকেশন হচ্ছে পশ্চিম বালিয়াপাড়া  কাওরাইদ শ্রীপুর, গাজিপুর।

সমস্যাঃ ডিকান এগ্রো ফার্ম হাউস পরিচালক জনাব ক্যাপ্টেন দিদারুল আলম । তিনি একটি এগ্রো ফার্ম গড়ে তোলেন। তোর একগ্রুপ ফার্মের তিনি একটি লেবু বাগান করেন।লেবু বাগানটি ছিল 10 বিঘা উপর। 10 বিঘা জমিতে তিনি 1050 টিরমত গাছ রোপন করেন। তার এই  গাছগুলোতে তিনি নিয়মিত সঠিকভাবে সেচ দিতে বিভিন্ন সমস্যার সম্মুখীন হন

।নিয়মিত সঠিকভাবে সেচ দিতে না পারার কারণে তার গাছগুলো মারা যেতে  থাকেন। তখন তিনি খুঁজতে থাকেন উন্নত সেচ পদ্ধতি কি আছে।

যোগাযোগঃ ক্যাপ্টেন দিদারুল আলম সেচ পদ্ধতির সমাধান খোঁজার এক পর্যায়ে তিনি গুগল সার্চের মাধ্যমে ড্রিপ ইরিগেশন বিডি লিমিটেড নামের একটি কোম্পানির সন্ধান পান যারা ড্রিপ ইরিগেশন নিয়ে কাজ করে। এবং ক্যাপ্টেন তখন ড্রিপ ইরিগেশন বিডির ইঞ্জিনিয়ার দের সাথে সেচ সমস্যা নিয়ে কথা বলেন। ড্রিপ ইরিগেশন বিডির ইঞ্জিনিয়ার তাকে একটি আধুনিক নিয়ন্ত্রিত সেচ পদ্ধতির কথা বলেন। ক্যাপ্টেন দিদারুল আলম সবকিছু জানার পরে ড্রিপ ইরিগেশন বিডির ইঞ্জিনিয়ারদের তার বাগান ভিজিট করার জন্য আমন্ত্রণ জানান।

ভিজিট & মেজারমেন্টঃআমন্ত্রণ পেয়ে ড্রিপ ইরিগেশন বিডি ইঞ্জিনিয়ার তার বাগানটি সরোজমিনে ভিজিট করেন এবং বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন। তার বাগানটিতে পানির উৎস হিসেবে একটি 2 ঘোড়া শক্তি সম্পন্ন সাবমারসিবল পাম্প ছিল। এবং সরস্বতী পাম্প থেকে ইরিগেশন দেয়ার জন্য সাজেস্ট করেন। বাগানটি মেজারমেন্ট করে 400 মিটার একটি মেইন লাইন এবং বাগান টিতে 1050 টিরমত গাছ ছিল। একটি গাছ থেকে অপর গাছের দূরত্ব 8 ফিট এবং সারি ছিল 48 টি।সবদিক বিবেচনা করে বাগানটির মাঝ বরাবর একটি মেইল লাইনের জন্য মেজারমেন্ট করা হয়। মেজারমেন্ট শেষ করে ড্রিপ ইরিগেশন বিডির টিম একটি কোটেশন দেন।

https://youtu.be/seCsLY_xas0

সেটাপ পদ্ধতিঃ মেজারমেন্ট সম্পন্ন করার পরে বাগানটির জন্য প্রয়োজনীয় মালামাল ড্রিপ ইরিগেশন বিডি থেকে বাগানটিতে পাঠানো হয় এর ভিতর 8500 ফিট 16mm বাংলাদেশী ড্রিপ টিউব এবং 1050 পিস অ্যাডজাস্টেবল ড্রিপার এবং ১০০ পিস বাইপাস ভাল্ব এবং 100 পিস 16 mm হেডলক এবং একটি দুই ইঞ্চি স্ক্রিন ফিল্টার পাঠানো হয়েছিল।  এবং মেইন লাইনের জন্য দেড় ইঞ্চি সাইজের পাইপ নেয়া হয়েছিল। সেটাপের শুরুতেই বাগানের মাছ বরাবর মেইন লাইনটি স্থাপন করা হয় এবং এই লাইনটি সরাসরি মোটর এর সাথে কানেক্ট করা হয়। এবং মটর ডেলিভারি প্রান্ত এই একটি স্ক্রিন ফিল্টার সেটআপ করা হয়। যাতে কোন প্রকারের বালি বা ময়লা আমাদের ড্রিপ লাইনে  এ প্রবেশ করতে না পারে। এরপরে আমরা প্রত্যেকটা সারিতে 16mm টিউব গুলো বিছিয়ে নিয়েছি।16mm টিউব  গুলোকে মেইলের সাথে বাইপাস কানেক্টর এর মাধ্যমে যুক্ত করেছি। এবং 16mm টিউবের শেষ মাথা হেডলক দিয়ে বন্ধ করে দিয়েছি। এর পরে আমরা প্রত্যেকটা গাছের গোড়ায় একটি করে এডজাস্টেবল ড্রিপার সেট করছি।এভাবেই পুরা বাগানটাতে আমরা ড্রিপার সেট করে সুন্দর সফলভাবে কাজটি শেষ করেছি। এবং এখন এই বাগানটিকে ইরিগেশন দেয়ার জন্য মাত্র 30 মিনিট সময় লাগে।

ড্রিপ ইরিগেশন বিডির সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।

Leave a Comment

Item added to cart.
0 items - ৳ 0.00