More results...

Generic selectors
Exact matches only
Search in title
Search in content
Post Type Selectors

ড্রিপ ইরিগেশন সিস্টেম

বাগানের জন্য জায়গা নির্বাচনের পর দ্বিতীয় গুরুত্বপূর্ণ ধাপ হলো সেচ ব্যবস্থা। উন্নত কৃষি বিশ্বে কৃষি কাজে সেচের জন্য আলাদা বাজেট তৈরি করে থাকে।

“No Water No Plants”। পানি ছাড়া কোন গাছ জন্মাতে পারে না। তাই ছাদ বাগান কিংবা মাঠ বাগান করার জন্য জায়গা নির্বাচন করার পরেই সেচ এর ব্যবস্থা করতে হবে। খুব সহজেই ড্রিপ ইরিগেশন এর মাধ্যমে আপনার বাগানে সেচ ব্যবস্থার সমাধান করতে পারেন । ড্রিপ ইরিগেশন বিডি খুব সহজে আপনার বাগানে ইরিগেশন সেটাপ করার জন্য কাজ করে যাচ্ছে

একেক গাছ একেক পরিমান পানি গ্রহন করে থাকে। তাই সব গাছে ঢালাও ভাবে পানি বা সেচ না দিয়ে যে গাছের যতটুকু পানি প্রয়োজন ঠিক ততটুকু পানি দেয়া উচিত। পরিমানমতো পানি গাছের শিকড় মজবুত করে ও  উৎপাদন বৃদ্ধি করে। সঠিক পরিমানে পানি দিতে ব্যবহার করুন ড্রিপ ইরিগেশন সিস্টেম ।

উন্নত বিশ্বের মত বাংলাদেশেও সেচ ব্যবস্থার উন্নয়ন হচ্ছে। ড্রিপ ইরিগেশন, স্প্রিঙ্কলার ইরিগেশন, ফগার ইরিগেশন এদের মধ্যে অন্যতম। প্রয়োজন ও পরিমান মত সেচ দেয়ার উদ্দেশ্যই হল আধুনিক সেচ ব্যবস্থার কাজ।

বাসা বাড়ির ছাদবাগানে, ব্যালকনিতে বা ইনডোর গাছের জন্য সবচেয়ে সমস্যার একটি কাজ হল পানি দেয়া। ড্রিপ ইরিগেশন সিস্টেম আপনাকে এই ঝামেলা থেকে মুক্ত করবে। ড্রিপ ইরিগেশন সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে আপনার গাছের গোড়ায় ফোঁটা ফোঁটা করে সেচ দেয়।

মাঠের বাগানে (কমলা, মাল্টা, পেয়ারা, লিচু, বেদানা, ড্রাগন) সেচ দেয়ার জন্য দরকার হয় শ্রমিক ও সময়। কিন্তু সঠিক সময়ে পরিমানমতো সেচ না দিলে উৎপাদনের পরিমান কমে যায়। শ্রমিক খরচ, সময় ও অর্থ সাশ্রয়ের জন্য আধুনিক সেচ পদ্ধতি হল ড্রিপ ইরিগেশন বা স্প্রিঙ্কলার ইরিগেশন।

নার্সারি ব্যবস্থাপনার একটি অন্যতম অংশ হল সেচ। বাংলাদেশে যারা চারা  (ফলজ, বনজ, সবজি)  উৎপাদন করেন তাঁরা জানেন পানি বা সেচ ছাড়া কোনভাবেই চারা উৎপাদন সম্ভব নয়। যেহেতু একটি নার্সারি তে অনেক চারা থাকে তাই এতে পানি দিতে অনেক সময় ও শ্রম দরকার হয়। আর সেচ পদ্ধতি এখনো ঢালাও ও পুরনো। নার্সারি তে আধুনিক সেচ ব্যবস্থা হল স্প্রিঙ্কলার ইরিগেশন ও ফগিং ইরিগেশন।

যেকোন তথ্য জানতে কল করুন এই নাম্বারে

01324445400

বিস্তারিত জানতে ভিজিট করুন

www.dripirrigation.com.bd

#sprinkler_irrigation

#বিন্দুসেচ_ইরিগেশন

#রেইন_ইরিগেশন

#dripirrigation_com_bd

#বিন্দু _সেচ

#সেচ_প্রযুক্তি

#drip_irrigation

#drip_irrigation_bd

Leave a Comment

Item added to cart.
0 items - ৳ 0.00