More results...

Generic selectors
Exact matches only
Search in title
Search in content
Post Type Selectors

বাংলাদেশে ড্রিপ ইরিগেশন সিস্টেম

ড্রিপ ইরিগেশন সিস্টেম নিয়ে বাংলাদেশে কথা বললে অনেকই ভাবতে পারে বিশাল ব্যাপার , চরম ব্যয় বহল বিষয় । কি দরকার এইসব এই দেশে কি ড্রিপ ইরিগেশন সিস্টেম ব্যবহার না করে ফসল উৎপাদন করা যায় না ?

আসল কোথায় আসি একজন মানুষ সাধারণত তিন বেলা পেট পুরে খায় ভিন্ন ভিন্ন সময়ে , যার যার পেটের সাইজ ও ধারণ ক্ষমতা অনুপাতে । আচ্ছা যদি এমন হয় , সকালে নাস্তা , দুপুরের খাবার , রাতের খাবার সব একই সাথে চাপানো হয় তাহলে আপনার অবস্থা কি হবে ?

কি আর হবে আপনি দৌড়ে পালাবেন , লড়তে চড়তে না পাড়ার ভয়ে । প্রতিটি মানুষের নির্দিষ্ট সময় পর পর তার শরীরের জন্য প্রয়োজনীয় শক্তি যোগানের ক্ষমতা আছে । যা মানুষের বয়স , গড় উচ্চতা ও দৈহিক আকার গঠনের উপর নির্ভর করে ।

একজন মানুষ যখন অসুস্থ হয় চিকিৎসা বিজ্ঞানের কাজ হল তাকে সুস্থ করে দেওয়া বা সঠিক সেবা প্রদান করে স্বাভাবিক করা । তাই একজন অসুস্থ মানুষের শরীরে দীর্ঘক্ষণ সময় নিয়ে স্যালাইন পুষ করা হয় ধীরে ধীরে ।

মানুষের মত প্রতিটি উদ্ভিদের প্রাণ আছে , উদ্ভিদ বোবা কথা বলতে পারে না শুধু পারে তার বাহ্যিক রূপ পরিবর্তন করে মানুষ কে বোঝানোর চেষ্টা করে সে ভাল আছে না খারাপ আছে ?

বাংলাদেশে মিঠা পানির খুব একটি সমস্যা নেই , যুগ যুগ ধরে সনাতন পদ্ধতিতে সেচ দিয়ে চলে আসছে , মানে তিন বেলার খাবার একবারে প্রয়োগ করা । এর ফলে টোটাল সিস্টেম লস নিয়ে কেউ কখনো হিসাব নিকাশ করে না ।

এইবার আসা যাক আমাদের অতি পরিচিত ইটের তৈরি সেচ ক্যানাল ড্রেন ব্যবস্থার দিকে । আমরা কখনো ঠাণ্ডা মাথায় হিসাব করেছি ১ ফুট বা ১ কি.মি লম্বা মাঠের ভিতর লম্বা ড্রেন বানাতে কত খরচ হয় ?
মেয়াদ কাল কত ? পানি কি পরিমাণ বাতাসে উড়ে যায় ? গভীর নল কূপ চালাতে প্রতি দিন ঘণ্টা , মাসিক বছরে গড় কত টাকা খরচ হয় ?

হয়তো অনেকই বলতে পারেন , বাংলাদেশে ধান / গম / ভুট্টা চাষ করতে কেন ড্রিপ ইরিগেশন লাগবে ? দেখন আমাদের সরকারি বড় বড় কৃষি প্রজেক্ট ধান গম ভুট্টা চাষ করা বা উৎপাদন করা বাদে ও অন্যান্য ডাল জাতীয় বা সবজী জাতীয় ফসল উৎপাদনে সনাতন পদ্ধতিতে পানি দিয়ে আসছে ।

ধরুন আজ পানি সহজলভ্য আছে তাই চিন্তা করছেন না , আগামীকাল পানি সহজলভ্য থাকবে না ১০০% নিশ্চিত থাকেন । তাই আমাদের হাতে সময় থাকতেই প্রতিটি পয়েন্টে সঠিক যুক্তি দিয়ে চিন্তা করা উচিত ।

আধুনিক কৃষি প্রযুক্তি নিয়ে কাজ করা , মাঠ পর্যায়ে সম্প্রসারণ করার জন্য দীর্ঘ মেয়াদি সু পরিকল্পনা নিয়ে কাজ করা উচিত । প্রতিনিয়ত আবহাওয়া বদলে যাচ্ছে , সে সাথে সঠিক সময়ে খাদ্য উৎপাদন করা ও চ্যালেজ্ঞ হয়ে যাবে । কৃষি কোন আবেগের জায়গা না , বাস্তবতা থেকে উপলব্ধি করার বিষয় ।

Source

Leave a Comment

Item added to cart.
0 items - ৳ 0.00