স্কুলের ছাদ বাগানে স্মার্ট ইরিগেশন সিস্টেম
উন্নয়নশীল দেশে দ্রুত নগরায়ণের পাশাপাশি জনসংখ্যা বেড়ে চললেও কমছে গাছপালা, বাড়ছে দারিদ্র্য। আবাসিক ও অনাবাসিক ভবনসহ ব্যাপক নির্মাণকাজে শহরের তাপমাত্রা অস্বাভাবিকভাবে বৃদ্ধি পাচ্ছে। আবাদি জমির সংকোচন ও গাছপালা কমে যাওয়ার ফলে বহু প্রজাতির পশু-পাখি, কীটপতঙ্গ, গাছপালার ক্রমবিলুপ্তির কারণে পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে। কিন্তু শহরাঞ্চলে আবাদি জমি কমে যাওয়ায় বনায়ন ও বৃক্ষরোপণের সুযোগ নেই বললেই চলে। …